| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ হওয়ার পর মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১১:৩৪:৪৮:পূর্বাহ্ন  |  ১৬১১৫৮৩ বার পঠিত
অসুস্থ হওয়ার পর মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির
ছবির ক্যাপশন: অসুস্থ অবস্থায় মঞ্চে বসে থেকেই সমাপনী বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালীন দলের আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর দলীয় আমির ডা. শফিকুর রহমান নিজের বক্তব্য শুরু করেন। কিছু সময় কথা বলার পর হঠাৎ করেই তিনি মঞ্চে পড়ে যান। তবে পরক্ষনেই তিনি অসুস্থ অবস্থায় মঞ্চে বসে থেকেই সমাপনী বক্তব্য শেষ করেন জামায়াতের আমির।

তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা। জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততসময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশে জামায়াতে ইসলামী নির্বাচনে জয় লাভ করলে দেশের মালিক নয় সেবক হয়ে থাকবে। বক্তব্যে সবাইকে নিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবিতে এদিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। 

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

সরেজমিনে দেখা যায়, সাত দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের অনেকের হাতে শোভা পায় তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী।

জামায়াতের জাতীয় সমাবেশের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। 

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪