| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসির ওয়ার্ডের ড্রেনেজ-রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ: প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮৬০৭ বার পঠিত
ডিএনসিসির ওয়ার্ডের ড্রেনেজ-রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ: প্রশাসক
ছবির ক্যাপশন: ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাবে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।  

বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, প্রাথমিক পর্যায় রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূলসড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে। নতুন ১৮টি ওয়ার্ডের সঙ্গে এয়ারপোর্ট রোডের সাথে সংযোগ স্থানগুলোতে ৩টি রেলক্রসিং রয়েছে, আগামী অর্থবছরে এ ৩টি রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে।

নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের প্রথম ফেজে এরই মধ্যে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। অটোরিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি প্রদান করা হবে। ভাড়া ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।

রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪