| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৩:৪৭:১৩:অপরাহ্ন  |  ১৬০৮৩১৪ বার পঠিত
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি। বিষয়টি জানান বিএনপি মিডিয়া মেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এরপর সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪