| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না : ত্রিপুরার প্রাক্তন নেতা প্রদ্যোত

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৪:১৩:৪৯:অপরাহ্ন  |  ১৭২৩৪০২ বার পঠিত
বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না : ত্রিপুরার প্রাক্তন নেতা প্রদ্যোত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ কখনো ভারতীয়দের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার প্রখ্যাত রাজনৈতিক দল ‘তিপ্রা মথা’ এর প্রাক্তন নেতা প্রদ্যোত কিশোর দেববর্মন। শুক্রবার (১৮ জুলাই) ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশের বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। পাশপাশি অনুপ্রবেশ ইস্যুতে সকলকে সোচ্চার হওয়ার ও আহ্বান জানিয়েছেন তিনি।  

তিনি বলেন, বাংলাদেশ বারবার ভারতকে শেষ করে দিতে চেয়েছে। একাধিকবার তিপ্রাসা যুবসমাজকে ব্যবহার করে করে টাকা, বন্দুক ইত্যাদি দিয়ে তাদের পুনরায় ত্রিপুরার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ত্রিপুরার ভ্রাতৃত্বকে নষ্ট করে দিতে চেয়েছে। আগামী বছর বাংলাদেশে নির্বাচনে ভারত বিরোধী সরকার গঠিত হবে। তাদের একটাই লক্ষ্য থাকবে ত্রিপুরার সৌভ্রাতৃত্বতা বিনষ্ট করে ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করে ভারতের ক্ষতি সাধন করা।

তিনি বলেন, ত্রিপুরার সীমান্ত ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক সরকারি কর্মচারীদের ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র বের করে নিচ্ছে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ক্ষতি হচ্ছে গোটা ভারতবর্ষের। তাই দেশকে রক্ষা করার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

সুত্র : দৈনিক জাগরণ (ত্রিপুরা)

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪