| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসায় ফিরছেন জামায়াত আমির, সমাবেশ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১৯:১৮:৪২:অপরাহ্ন  |  ১৬১০০১৯ বার পঠিত
বাসায় ফিরছেন জামায়াত আমির, সমাবেশ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ
ছবির ক্যাপশন: বাসায় ফিরছেন জামায়াত আমির, সমাবেশ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বিশ্রামের জন্য বাসায় ফেরেন।

এক বার্তায় তিনি বলেন, এখন আমি অনেকটাই সুস্থ। সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত ছিল না। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।

ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, অসুস্থতার খবর পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।

তিনি বলেন, দেশ-বিদেশে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা খোঁজখবর নিয়েছেন। আমি তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের এই ভালোবাসা ও দোয়ার প্রতিদান যেন আল্লাহ দেন।

রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন, আমিন।

হাসপাতালে অবস্থানকালে যারা সরাসরি খোঁজখবর নিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এবং খেলাফত মজলিসের অন্যতম সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী, এনসিপি, খেলাফত আন্দোলন ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪