| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়তি নিরাপত্তায় এনসিপি নেতারা, হোটেলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৬:১২:২০:পূর্বাহ্ন  |  ১৭০৫৭২৪ বার পঠিত
বাড়তি নিরাপত্তায় এনসিপি নেতারা, হোটেলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি
ছবির ক্যাপশন: ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল/সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙ্গে দেওয়ায় এই বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতে শনিবার রাতযাপন করেন এনসিপির নেতারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল-সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল।

যে তিনটি ফ্লোরে এনসিপির নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

জেলার পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।”



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪