| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ’লীগের হরতাল ভারতে হয় নাকি অনলাইনে: জাগপা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৩:৩০:১৩:অপরাহ্ন  |  ১৫৯৯৭৯০ বার পঠিত
আ’লীগের হরতাল ভারতে হয় নাকি অনলাইনে: জাগপা

রিপোর্টার্স২৫ ডেস্ক : জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য শামীম আখতার পাইলট বলেছেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হরতাল কর্মসূচি দেয়। দেশের মানুষ আওয়ামী লীগের মুজিববাদকে ৫ আগস্ট কবর দিয়েছে। আওয়ামী লীগের হরতাল কর্মসূচি বাংলার মাটিতে এখন আর চলে না। জনগণ জানতে চায় আওয়ামী লীগের হরতাল কই হয়? ভারতে নাকি অনলাইনে?

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২০তম দিন রবিবার (২০ জুলাই) গাইবান্ধা বাস স্ট্যান্ড, ডিসি মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, হিন্দুস্তানের সূক্ষ্ম চালে আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত। ৫ আগস্টের ঐক্য ভেঙে আজ আমরা একে অপরের শত্রুতে রূপান্তরিত হচ্ছি দিন দিন। ভারতীয় “র” পরিকল্পনা করছে, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তবায়ন করছে আর দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুচকি হাসছে। হিন্দুস্তান আর আওয়ামী লীগের কাছে হার মানা যাবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রশ্নে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।বাংলাদেশ খাবার ডেলিভারি

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রওশন আলম আকন্দ, গাইবান্ধা জেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাদুল্যাহপুর উপজেলা সভাপতি মোঃ আপেল রহমান, জেলা জাগপা নেতা মোঃ শাহী সুমন, মোঃ আর্টিক হাসান, মোঃ শামযুজোহা সরকার, মোঃ মমিন, মোঃ জহুরুল আকন্দ, মোঃ আহসান হাবিব, জেলা যুব জাগপা নেতা জান্নাতুল হামীম, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি এনামুল হক এনাম প্রমূখ।

রিপোর্টার্স২৫/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪