| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৫:১৭:০১:অপরাহ্ন  |  ১৬১০৬৬০ বার পঠিত
জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় গেছেন ইসলামী রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

রোববার (২০ জুলাই) বিকেলে তাকে দেখতে যান ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমীর, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।  

এছাড়া খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমীর আলহাজ্জ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ। 

আমীরে জামায়াতকে দেখতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপুলের স্বত্বাধিকারী  সাইফুল সাগর প্রমুখ। 

এসময় তারা আমীরে জামায়াতের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ভালোবাসার টানে তাাকে দেখতে আসায় আমীরে জামায়াত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪