| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালি গেলেন বিমান প্রধান

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮৩৬২ বার পঠিত
ইতালি  গেলেন বিমান প্রধান
ছবির ক্যাপশন: ইতালি গেলেন বিমান প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক : 

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে ইতালি গেছেন। বুধবার ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। 

 

বুধবার (৭ মে) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 


বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ৮ থেকে ১৪ মে ইতালি সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান ইতালি বিমান বাহিনী প্রধান Lieutenant General Luca GORETTI এর আমন্ত্রণে ৮ থেকে ৯ মে  AeroSpace Power Conference (ASPC) ২০২৫  এ অংশগ্রহণ করবেন।  


উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন। 


বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪