| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের ক্ষতিপূরণে কার্যকর পদক্ষেপ দাবি জামায়াতের

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ১৭:৩৩:০০:অপরাহ্ন  |  ১৬১০৬৪৩ বার পঠিত
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের ক্ষতিপূরণে কার্যকর পদক্ষেপ দাবি জামায়াতের
ছবির ক্যাপশন: বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের ক্ষতিপূরণে কার্যকর পদক্ষেপ দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবির পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী দুর্ঘটনায় নিহতরা শাহাদাতের মর্যাদা পান। তিনি সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিকালে কমিশন ও রাজনৈতিক দলের বৈঠক হওয়ার কথা ছিল। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দিনের দ্বিতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪