| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১৭:৪৫:৩৪:অপরাহ্ন  |  ১৫৯৮৬৯৭ বার পঠিত
শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান
ছবির ক্যাপশন: শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান

রিপোর্টার্স ডেস্ক : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নতমানের বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে। ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা প্রথম নয়, এরকম দুর্ঘটনা আমরা ২০১৫, ২০১৮ এবং ২০২৪ সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার- দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না, শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাগপার পূর্বঘোষিত জামালপুরে গণসংযোগের কর্মসূচি মঙ্গলবার (২২ জুলাই) স্থগিত থাকবে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা এবং নতুন বিমান ক্রয় করে বিমানবাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, দেশবাসী রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চায়।দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪