| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকের সময়ে বিভেদ নয়, সংহতি ও সহনশীলতার দিকেই মনোযোগ দিন: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১৯:৪৪:০০:অপরাহ্ন  |  ১৬০৩৬২৯ বার পঠিত
শোকের সময়ে বিভেদ নয়, সংহতি ও সহনশীলতার দিকেই মনোযোগ দিন: তারেক রহমান
ছবির ক্যাপশন: শোকের সময়ে বিভেদ নয়, সংহতি ও সহনশীলতার দিকেই মনোযোগ দিন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও জাতীয় শোকের এই সময়ে দেশবাসীর প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, “জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।”

তারেক রহমান সকলকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।”

তিনি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।”

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪