| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখার অনুরোধ জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৭:২৭:৩১:পূর্বাহ্ন  |  ১৬০২৬৭৮ বার পঠিত
নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখার অনুরোধ জামায়াত আমিরের
ছবির ক্যাপশন: নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখার অনুরোধ জামায়াত আমিরের

রিপোর্টার্স২৪ ডেস্ক :দলের নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে কারো পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান করেন তিনি।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে।

আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে।

এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তাই দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত। 

তিনি বলেন, ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪