| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে : শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৭:৩৯:৩০:পূর্বাহ্ন  |  ১৫৯৯৫১৪ বার পঠিত
জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে : শফিকুর রহমান
ছবির ক্যাপশন: জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও পারবে : শফিকুর রহমান

রিপোর্টার্স ২৪ ডেস্ক: রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২৫ জুলাই) জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। আমরা ইনসাফভিত্তিক সমাজ গড়তে সবার সহযোগিতা চাই।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে জামায়াত বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি। জামায়াত যেমন দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে। জামায়াতে ইসলামীর নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, আমাদের রাজনীতি মানুষ ও মানবতার কল্যাণে নিবেদিত। ইসলামপ্রেমী ও দেশপ্রেমিক সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।



রিপোর্টার্স ২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪