| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৮:৪৯:৩৯:পূর্বাহ্ন  |  ১৫৯৬৮১৪ বার পঠিত
নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর
ছবির ক্যাপশন: নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

রিপোর্টার্স ২৪ ডেস্ক: সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গয়েশ্বর বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।


রিপোর্টার্স ২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪