| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ১২:২৮:৪১:অপরাহ্ন  |  ১৫৯৬৬৮১ বার পঠিত
বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :
বাংলাদেশ বিমান বাহিনী’র প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম-এর মর্মান্তিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার, (২৫ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকির-এর পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা। 

শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি— সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন— শহীদ তৌকির-এর শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম-সহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

এদিকে, বিএনপি মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন— দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ। 

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪