| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ০৮:২৪:১৬:পূর্বাহ্ন  |  ১৫৯১৪২২ বার পঠিত
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন : আমীর খসরু
ছবির ক্যাপশন: রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন : আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। 

আমীর খসরু বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহিতায় আসেনি। 

এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।

তিনি জানান, সারা দেশের ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি।

তিনি বলেন, দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে।



রিপোর্টার্স২৪/ ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪