| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উচিত ইসিকে জানানো : সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৪:৫১:১৬:অপরাহ্ন  |  ১৫৮৭৯৮৮ বার পঠিত
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উচিত ইসিকে জানানো : সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) প্রধান উপদেষ্টার জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দলীয়ভাবে সবসময় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে আসছি, লন্ডনে বৈঠকের পর যেভাবে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে প্রতিশ্রুতি ও সম্মতি প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা উচিত। বিষয়টি প্রধান উপদেষ্টা স্বয়ং অথবা তার দপ্তরের পক্ষ থেকে যথাযথ প্রক্রিয়ায় জানানো দরকার।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে না পাওয়া পর্যন্ত আমরা যতই নিজেরা আলোচনা করি, কিংবা প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করুন না কেন- সেটি নির্বাচন কমিশনের কাছে তেমন গুরুত্ব বহন করবে না।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন তখনই কোনো নির্দেশনা বা অনুরোধকে গুরুত্ব দেবে, যখন তা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে পৌঁছাবে। অর্থাৎ, নির্বাচন কমিশনের কাছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধপত্র পাঠানো হলে তবেই তারা সেটিকে বিবেচনায় নেবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টার সেই ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। কয়েকজন রাজনীতিবিদ গতকাল জানিয়েছে, সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে এটি দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত এটি শুধু রাজনীতিবিদদের বক্তব্য এবং প্রেসের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সত্যিকার কার্যকারিতা তখনই হবে যখন প্রধান উপদেষ্টা অফিসিয়ালি ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেই তথ্য নির্বাচন কমিশনকে পাঠানো হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪