| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১০:১৫:১০:পূর্বাহ্ন  |  ১৬৭৭৩৪৫ বার পঠিত
বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব। তিনি কিছু সময় বদরুদ্দীন উমরের পাশে অবস্থান করেন এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসা বিষয়ে খোঁজ নেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানান।

উল্লেখ্য, গত ২২ জুলাই বদরুদ্দীন উমর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪