| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘চোর-বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ২১:২৭:৩১:অপরাহ্ন  |  ১৬৭২৫৬৩ বার পঠিত
‘চোর-বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম
ছবির ক্যাপশন: ‘চোর-বাটপার না ধরে শুধু রাজনীতিবিদদের দোষারোপ করা হচ্ছে:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : চোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সোমবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আবদুস সালাম বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে, তারা আজ নিরাপদ। বেনজীরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যারা বলেন, তাদের আমি বলব- সবার আগে এগুলো ঠিক করেন। চোর ডাকাতদের ধরেন। যারা গরিবদের শোষণ করছে তাদের একজনকেও ধরা হয় নাই। একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি। অথচ তারাই সব নিয়ন্ত্রণ করছে। অথচ শুধু রাজনীতিবিদদের হেয়, দোষারোপ করা করা হচ্ছে। তিনি বলেন, আজ বেগমপাড়ায় কয়টা রাজনীতিবিদের বাড়ি আছে? মালয়েশিয়ায় কয়জনের বাড়ি আছে? সেটা হিসাব করে দেখা হোক, আর কয়জন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী এবং কয়জন রাজনীতিবিদ আছে? 

আবদুস সালাম বলেন, অনেকেই এখন বলেন- ‘নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর দলটি ফ্যাসিস্ট হয়ে যাবে।’ এসব কথা কারা বলে? যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। আজকে যারা এক করতে চান, তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান।তিনি বলেন, এক বছর চলে গেল, এখনো নির্বাচনের কোনো তারিখ নাই, দিকনির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়দিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি। অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এ সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভেতরে পারছে, না বাইরে পারছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী মঞ্জুরুল আলম প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪