| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় এলে শহীদ পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ০৫:৩০:০৯:পূর্বাহ্ন  |  ১৬৯৬৬১৫ বার পঠিত
ক্ষমতায় এলে শহীদ পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ক্ষমতায় এলে শহীদ পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।

তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে।

মির্জা ফখরুল আরও বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।

নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪