| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক বছর কেটে গেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে : নীলা ইস্রাফিল

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৬:৩২:১৬:পূর্বাহ্ন  |  ১৬৬৯৯৮৩ বার পঠিত
এক বছর কেটে গেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে : নীলা ইস্রাফিল
ছবির ক্যাপশন: নীলা ইস্রাফিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ?- নিজের ফেসবুকে পোষ্ট দিয়ে এমন প্রশ্ন রেখেছেন নীলা ইস্রাফিল।

নীলা ইস্রাফিল আজ বুধবার দুপুর ১২টার দিকে ফেসবুক পোষ্টে লেখেন, 

৩০ জুলাই, ২০২৪ এ বলেছিলাম

 "No more shoot, no more gun."

আজ ৩০ জুলাই, ২০২৫ এক বছর কেটে গেছে। কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে

বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ?

তিনি লিখেছেন, আমি এখনো কোনো দলের চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না।

কিন্তু আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে, উত্তরহীন কেন যারা গুলি চালায়, তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায়, তাদের মুখ বন্ধ করা হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়?

কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য? এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাই না দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র। আপনারা যারা চুপ করে আছেন, তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধে সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারও পৈতৃক সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয়  স্বাধীন প্রশ্ন করার অধিকার।

আমি প্রশ্ন করছি।

আপনারা করলেন তো?



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪