| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৬:৩৯:৫০:পূর্বাহ্ন  |  ১৬৬৭৬৭৬ বার পঠিত
বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
ছবির ক্যাপশন: বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক:

পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এনসিপির এই নেতা।

সেখানে সারজিস আলম লিখেছেন,আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি (NCP)র পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরন ঘটবে।

এদিকে আজ বুধবার বিকালে ঢাকার আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও পরে সমাবেশ এনসিপি। যেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নিবেন।

একইদিন ৩টার দিকে দারুল ইহসান মাদ্রাসার মাঠে জনসভা করবে বিএনপি। যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের। তাৎক্ষণিক জানা যায়নি, আজকে বিএনপি কোথায় তাদের কর্মসূচি পালন করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪