| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৯:৪০:৩১:পূর্বাহ্ন  |  ১৬৬৮৩১৪ বার পঠিত
নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান
ছবির ক্যাপশন: নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান

রিপোর্টার্স২৪ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক-না কেন, তা নিয়ে এত ভাবনার কারণ নাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে।

পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না।

তিনি বলেন, অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪