রিপোর্টার্স২৪ ডেস্ক :
দেশ ছেড়ে পালিয়েও ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। এমনটা দাবি করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে হাছান মাহমুদ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি বলেও দাবি তার।
আজ বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমনটা দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারত গেছিল হাসিনার সাথে দেখা করতে। দেখা না পেয়ে ফিরে এসেছে। ৩৫৯ দিন আগে শেখ হাসিনা ভারত পালিয়ে যায়। তারপর তাকে আর কোথাও দেখা যায়নি।
কোনো নেতাকর্মী তার সাথে সাক্ষাৎ করতে পারেনি।’ ভারতে থাকলেও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোতে সচল আছেন বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।
রিপোর্টার্স২৪/এসএন