| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমিরের হার্টে একাধিক ব্লক, লাগবে সার্জারি

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১৫:১০:৪৩:অপরাহ্ন  |  ১৫৭৯৬৭৮ বার পঠিত
জামায়াতের আমিরের হার্টে একাধিক ব্লক, লাগবে সার্জারি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 
গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতের আমির  ডা. শফিকুর রহমান। কেন তিনি পড়ে গিয়েছিলেন, তা নিয়ে চলছিলো নানান জল্পনা-কল্পনা। তবে (বুধবার ৩০ জুলাই)  জামায়াতে আমিরের  পিএস মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে।  হার্টে একাধিক ব্লক থাকায় জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। 

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনার পরই তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

তিনি আরো জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪