| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১৮:১০:২৩:অপরাহ্ন  |  ১৫৭৯৩০৩ বার পঠিত
জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন সেনাপ্রধান
ছবির ক্যাপশন: জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ নিলেন সেনাপ্রধান

রিপোর্টার্স২৪ ডেস্ক :  হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানানো হয়।অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’

এতে আরও বলা হয়, ‘আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।’ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল ত্যাগ করলেও ফলোআপে থাকেন। এনজিওগ্রাম ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টে গুরুতর ব্লক ধরা পড়ে।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪