| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সফলভাবে সম্পন্ন জামায়াত আমিরের ‘ওপেন হার্ট সার্জারি’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০৭:১৮:০৩:পূর্বাহ্ন  |  ১৫৭৩৪৪১ বার পঠিত
সফলভাবে সম্পন্ন জামায়াত আমিরের ‘ওপেন হার্ট সার্জারি’
ছবির ক্যাপশন: সফলভাবে সম্পন্ন জামায়াত আমিরের ‘ওপেন হার্ট সার্জারি’

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ওপেন হার্ট সার্জারি’। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ১টার কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই তথ্য জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ডা. শফিকুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির বলেছেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়। জামায়াতে ইসলামীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, চিকিৎসকদের বরাত দিয়ে জামায়াতের সেক্রেটারি জানান, শফিকুর রহমানের আর্টারিতে (ধমনি) ছোট-বড় মোট ৫টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি ব্লক বড় (প্রায় ৮৬ শতাংশ)। বাকি ২টি ব্লকের একটি ৬০, অন্যটি ৬৭ শতাংশ। গত ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে এই ব্লকগুলো শনাক্ত হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দুইবার মঞ্চে ঢলে পড়েন। এরপর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত আমিরের পরিবার ও দলের পরামর্শ ছিল দেশের বাইরে অস্ত্রোপচারের। কিন্তু তাতে আমির সম্মত হননি। তিনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রেখেছেন।

জামায়াতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, সুচিকিৎসার সুবিধার্থে দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে। সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪