| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা আজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৫ ইং | ০০:৫৪:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৯৬৪০৮ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা আজ
ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার এবং আর্থিক অনুদান দেবে জাতীয়তাবাদী যুবদল। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মাননা দেওয়া হবে।

গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ তথ্য জানান। যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এ অনুষ্ঠান।সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম বলেন, অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শন হবে না। বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন। শহীদ পরিবারের পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে ।

যুবদলের সভাপতি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা।

জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতিমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আবদুল মোনায়েম বলেন, সোমবারের অনুষ্ঠান সামনে রেখে যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে আজ কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেবে যুবদল।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪