| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করতে হবে : জামায়াত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৫:৩৮:৪৮:অপরাহ্ন  |  ১৫৫৮০৪৮ বার পঠিত
আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করতে হবে : জামায়াত

রিপোর্টার্স২৪ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী বৈঠক আজ ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

বৈঠকে সংগঠনের নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪