| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ১১:৫৮:৩৪:পূর্বাহ্ন  |  ১৫৩৮৪২৩ বার পঠিত
জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা   মনে হয়েছে :  ব্যারিস্টার ফুয়াদ

সিনিয়র রিপোর্টার : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ।  তা না হলে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটবে না বলে আমরা মনে করি।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র, সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙক্ষা এখানে ছিল।  

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে যে কথা বলছি; সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি।

তিনি আরও বলেন, আমরা চাই এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল যেন আমাদের জন্য অলঙ্কারিক বস্তু হয়ে না থাকে। সহস্রাধিক শহীদের প্রাণ ও লক্ষ কোটি হৃদপিণ্ডের রক্ত বিধৌত এই দলিল আমাদের অত্যাবশ্যকীয় পালনীয় নির্দেশিকা আকারে যেন থাকে। আমরা যেন যথাযথভাবে এটা মেনে চলি। সেই অঙ্গীকারটাই মূলত বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রায় এক বছর হতে চলেছে কিন্তু রাজনৈতিক দল বা অংশীজনদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো আয়োজন বা উদ্যোগ আমরা এখনো দেখতে পাচ্ছি না। নির্বাচন সংস্কার কমিশনের অনেক সুপারিশ তারা বাস্তবায়নে অনাগ্রহ প্রকাশ করেছে যেটা দুঃখজনক।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪