| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১৯:০৯:১১:অপরাহ্ন  |  ১৫৪১২১৩ বার পঠিত
জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার
ছবির ক্যাপশন: জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ বুধবার

রিপোর্টার্স২৪ ডেস্ক :  জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। ওই দিন বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে দলটি।

সোমবার (১১ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর আইনগত স্বীকৃতি দেওয়া এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪