| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগকে পরিপূর্ণ নিষিদ্ধের দাবিতে শাহবগে জুলাই আহতের অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৮৮৩৭ বার পঠিত
আওয়ামী লীগকে পরিপূর্ণ নিষিদ্ধের দাবিতে শাহবগে জুলাই আহতের অবস্থান কর্মসূচি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ও ন্যায়বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানের আহতরা।

রোববার (১১ মে) শাহবাগ মোড়ে সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে ওই এলাকার স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। ইউএনবি

গতকাল (শনিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। 

এরপর আজ (রবিবার) এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিটি পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলে দলটি নিষিদ্ধ করার ও নেতাকর্মীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন তারা।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪