| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের কর্মমুখী করে তুলবে জামায়াত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১০:১৪:৩৭:পূর্বাহ্ন  |  ১৫১৬৯৯৮ বার পঠিত
শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীদের কর্মমুখী করে তুলবে জামায়াত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২২ আগষ্ট) ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে এ কথা বলেন তিনি। হেলাল ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা মানে এমন এক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়। সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য থাকে না। এর জন্য প্রয়োজন দেশের সর্বস্তরে বৈষম্যের উৎসগুলো নির্মূল করা। একটি স্বতন্ত্র ও শক্তিশালী বিচার বিভাগ নিশ্চিত করা। শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন ঘটানো। মা-বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে।

হেলাল বলেন, আমাদের দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে বেকার নারীদের যোগ্য করে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াত ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণে মাধ্যমে কর্মমুখী করে তুলবে। 

তিনি আরও বলেন, নারীদের আলাদা কর্মক্ষেত্র তৈরী করলে দেশ যেভাবে এগোবে তেমনি পারিবারিকভাবে সুসংহতি গঠন হবে। সেই সঙ্গে রাজধানীতে যাতায়াতের জন্য নারীদের নিরাপদ পরিবহন ও মহিলা হোস্টেলের উন্নত পরিবেশ তৈরী করা হবে।   

হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে একটা ভুল ধারণা প্রচলিত আছে। দল হিসেবে নারীদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামী। ‘আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। ইনসাফ কায়েম করতে। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।’

মহানবী (স.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে! তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। 

ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকের সভাপতিত্ব করেন শাজাহানপুর পূর্ব থানার আমীর মওলানা শরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি এ্যাডভোকেট আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইউনিট দায়ীত্বশীলরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪