| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নিশ্চিত বিজয়ী মনে করলে, বুঝতে হবে তাদের কোনও ম্যাকানিজম আছে’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১১:৩৭:২৫:পূর্বাহ্ন  |  ১৫১৭৬৯৪ বার পঠিত
‘নিশ্চিত বিজয়ী মনে করলে, বুঝতে হবে তাদের কোনও ম্যাকানিজম আছে’

রিপোর্টার্স ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না। শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে নিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তিনি বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪ এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।

জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা মনে করি জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪