| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সময় টিভির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের নিন্দা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৪:৩০:১৩:অপরাহ্ন  |  ১৫০৯৭১২ বার পঠিত
সময় টিভির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জামায়াতের নিন্দা
ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

সিনিয়র রিপোর্টার: সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।  শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানান। 

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় সরকার প্রদত্ত জেলেদের সহায়তায় গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় ‘সময় টেলিভিশনের’ সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর স্থানীয় বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। আমি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ওপর হামলা শুধু সাংবাদিকতা নয়, বাকস্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ। আমি সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪