গত ৩১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের হল পাড়ায় রাত ১০টার পর হলে প্রবেশ করলে সিট বাতিলের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ এবং সান্ধ্য আইন প্রয়োগে প্রশাসনের বিরুদ্ধে জেন্ডার বৈষম্যের অভিযোগ উঠেছে।
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন ও বিভিন্ন সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন। বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা অধ্যাপক মালেকা আক্তার বানুকে বদলি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার সময় ছাত্রী হলে ছেলেদের এবং ছাত্র হলে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা দেন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৯ জুলাই) থেকে।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, শ্রেনীকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠগ্রহন করলেন শিক্ষার্থীরাও। ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টাব্যাপি চলে প্রতীকি এই পাঠদান কর্মসূচি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫’-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩-এর সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও বাস্তবায়নে বিলম্বের বিষয়ে তাদের হতাশা ও ক্ষোভের কথা জানান।
সরকারি তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি এখন তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করে।
আগামীকাল (রোববার, ২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) কলেজ ছুটি থাকবে