আজ রবিবার গাংনী মহিলা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এটি নিশ্তি হরেছেন।
যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়নে ফেল করেছে। জানা গেছে ওই ‘কেন্দ্রের ভুলের কারণে’ বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল বের করে বিভাগটির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। পরে সেখানে তারা সমাবেশ করেন।
পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল চত্বরে লাল চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল আউয়ালের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী।
দীর্ঘদিন ধরে শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে নাকাল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহার করতে না পারায় প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ পরিস্থিতির মুখে। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটিয়ে লিফটে ফ্যান স্থাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান মারা গেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক পরিচালিত ‘কোচিং প্রোগ্রাম’ থেকে এ বছর পঁচিশ ঊর্ধ্ব শিক্ষার্থী দেশের স্বনামধন্য চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বিভিন্ন সেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।