| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় পার্টির অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি, জাতীয় পার্টির (জাপাএন) কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার।

বিস্তারিত...

এয়ারপোর্ট থেকে সরাসরি নুরকে দেখতে হাসপাতালে নাহিদ-সারজিসরা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বিস্তারিত...

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

নির্বাচন ঘিরে অশুভ শক্তি তৎপর হয়ে উঠছে : তারেক রহমান

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

বিস্তারিত...

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চায় জামায়াতে ইসলামী

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবী তুলেছে জামায়াতে ইসলাম। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৪টা ১৫ মিনিটে তারা যমুনায় পৌঁছায়। বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

বিস্তারিত...

জাতীয় পার্টি দিয়ে আ. লীগ ফেরানোর পরিকল্পনা চলছে : আসিফ মাহমুদ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিস্তারিত...

‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানান তিনি।

বিস্তারিত...

নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে

রাজধানীর বিজয়নগরে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। সেজন্য প্রস্তুত করা হয়েছে ভিভিআইপি ১ নম্বর কেবিন।

বিস্তারিত...

তফসিলের পর আসছে জামায়াতসহ আট ইসলামী দলের জোট

তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট। জামায়াতসহ আটটি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। উদ্দেশ্য—ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডে সতর্ক নজর রাখছে।

বিস্তারিত...

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪