| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে তুষার : নীলা ইসরাফিল

সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর নামের জায়গায় অন্যের নাম বসানো হয়েছে। তিনি এ ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন।

বিস্তারিত...

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের (ফ্যাসিস্ট শক্তি) গোড়া আরেক জায়গায়। তারা মরিয়া প্রমাণ করিলো তাদের গোড়া কোন জায়গায়।তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তারা কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি।

বিস্তারিত...

নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান

স্বৈরাচার পতনের পর ভালো কিছুর পরিবর্তনে নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাকরাইলে ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে।’

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকার প্রকৃত সংস্কার করতে ব্যর্থ হয়েছে : মামুনুল হক

'সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে', — এমন মন্তব্য করে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে জুলাই ঘোষণাপত্রে সঠিকভাবে প্রতিফলিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিস্তারিত...

কলকাতার কার্যালয় থেকে শেখ হাসিনা দেশবিরোধী কাজ শুরু করেছেন: রিজভী

ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে ‘রাজনৈতিক অফিস’ খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলাসহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারবো : তারেক রহমান

এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। আজ (শুক্রবার, ৮ আগস্ট) গুলশানে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

জামায়াত আজব-আজব কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া জামায়াতে ইসলামী আজব-আজব কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা পিআর সিষ্টেমের কথা বলে।

বিস্তারিত...

কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, নজর এড়াতে নতুন কৌশল

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। দেশটিতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের বড় অংশটি থাকে পশ্চিমবঙ্গে।বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে শুধু অবস্থানই করছেন না, ‌‘দলীয় কার্যালয়’ খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন।

বিস্তারিত...

সাংবাদিক হত্যা শুভ লক্ষন নয় : বাংলাদেশ ন্যাপ

চাদাঁবাজিসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় গাজীপুরে সাংবাদিক আনোয়ারের হাত-পা থেঁতলে দেয়া আর তুহিনকে জবাই করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ এবং গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপর শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, এভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যা দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ লক্ষন নয়। জনমনে প্রশ্ন জাগে সাংবাদিক নির্যাতন ও হত্যা নিয়ে রাষ্ট্রের কি কিছুই করার নেই আসলে?

বিস্তারিত...

এনসিপি ছাড়লেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা কমিটিতে পদত্যাগের হিড়িক পড়েছে। সর্বশেষ পদত্যাগের তালিকায় নাম লেখালেন জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের ভাই আবুল আজরফ আহসান জাবুর। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে ১০ জন পদত্যাগ করলেন।

বিস্তারিত...

সাংবাদিক হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গাজীপুরে এক সাংবাদিককে পিটিয়ে আহত ও আরেক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

বিস্তারিত...

নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: সাংবাদিক হত্যায় নিন্দা জামায়াতের

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অনিশ্চিত করেছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই ঘোষণাপত্র ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪