| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিস্তারিত...

সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে শ্লোগান, ভুল স্বীকার করলেন বাম নেতা

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

বিস্তারিত...

জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক

গত বছর থেকেই জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

বিস্তারিত...

বামপন্থিরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে : ঢাবি শিবির সভাপতি

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দাঁড় করিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে বামপন্থিরা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূনের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বিস্তারিত...

জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী।

বিস্তারিত...

তোপের মুখে ঢাবিতে মানবতাবিরোধীদের ছবি নামিয়ে ফেলা হলো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হওয়া ‘৩৬ জুলাই : আমরা থামব না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয়েছে।

বিস্তারিত...

গতকালের কমেন্ট নিয়ে বিপদে আছি : মাহফুজ আলম

গতকালের ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ ২৩ মিনিটের মাথায় ওই পোস্টে তিনি সংযুক্ত করেন, ‘তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ বললেন জামায়াত নেতা ডা. তাহের

জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।

বিস্তারিত...

মুজিব স্বাধীনতার স্থপতি, কিন্তু তার পরিবারের লোকজন চোর : শামীম সাঈদী

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। তিনি নেতৃত্ব দিয়ে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু তার ছেলে ৭১-পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছেন।

বিস্তারিত...

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠককের বিষয়টি গুজব বললেন পাটওয়ারী

কক্সবাজারের উখিয়ার ইনানীতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

বিস্তারিত...

গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে : নায়েবে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, বাংলাদেশে আর আগের মতো গতানুগতিক একদলীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (চজ) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।

বিস্তারিত...

ফ্যাসিস্টের পলায়নে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ: তারেক রহমান

পলাতক স্বৈরাচার একুশ শতকের এই বাংলাদেশে এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

আজ বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। তবে এতে জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪