| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৯৪৮ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

২৪ ঘণ্টায় ৯৪৮ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে ইউক্রেনের ওপর রাশিয়ার এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হেনেছে এসব ড্রোন।

বিস্তারিত...

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত নিরসনে ইরান-এর কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারে। কূটনৈতিক সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী-এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে একটি নির্দিষ্ট কাঠামো প্রস্তাব করা হয়েছে।

বিস্তারিত...

ইরান যুদ্ধের জের: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে জ্বালানি খাতে জরুরি অবস্থা

মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বে প্রথমবারের মতো জ্বালানি খাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। খবর বিবিসির। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, জ্বালানি সরবরাহের ‘উপলব্ধতা ও স্থিতিশীলতার ওপর আসন্ন হুমকি’ মোকাবিলায় তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।

বিস্তারিত...

ইরানে হামলার দায় এড়িয়ে যেতে চাইছেন ট্রাম্প, ফাঁসিয়ে দিচ্ছেন ঘনিষ্ঠজনকে

ইরানে হামলা শুরু করার দায় সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর দায়ভার চাপানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, তার প্রশাসনে হেগসেথই প্রথম ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন।

বিস্তারিত...

লেবাননের বড় অংশ দখলের ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখল করে সেখানে ‘প্রতিরক্ষামূলক বাফার অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়া হবে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ‘অবশিষ্ট সেতুগুলো এবং লিতানি নদী পর্যন্ত নিরাপত্তা অঞ্চল’ নিজেদের

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি, বিরল মানচিত্র তৈরি করছে চীন

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে এবার সাবমেরিন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন। এই লক্ষ্যে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরজুড়ে সমুদ্রতলের বিরল মানচিত্র তৈরি ও নজরদারির এক বিশাল কর্মসূচি চালাচ্ছে শক্তিধর চীন। এসব ভবিষ্যতে সাবমেরিন যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার গড়ে তুলছে বলে দাবি বেইজিংয়ের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিস্তারিত...

হরমুজ প্রণালীতে মিত্রদের জন্য শর্ত শিথিল ইরানের

ইরান জানিয়েছে, মিত্র দেশের জাহাজগুলো তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রনালী দিয়ে চলাচল করতে পারবে। মঙ্গলবার প্রকাশিত ফিনেনসিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ শর্তের কথা জানায় তেহরান।

বিস্তারিত...

প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পরপরই উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর কম্পন তুলনামূলকভাবে কম তীব্রভাবে অনুভূত হয়েছে।

বিস্তারিত...

‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে একটি নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

বিস্তারিত...

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বিস্তারিত...

হেগসেথের উৎসাহেই ইরানে হামলা: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে অবস্থান নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানে সামরিক অভিযান চালা

বিস্তারিত...

‘পূর্ণ বিজয়’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তেহরানের

ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরানএবং ‘পূর্ণ বিজয়’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর মাত্র একদিন

বিস্তারিত...

ইরান ইস্যুতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি মনে করেন,এই অভিযান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের

বিস্তারিত...

লারিজানির স্থলাভিষিক্ত নিযুক্ত করল ইরান

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। মোহাম্মদ বাঘের জোলঘাদরকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। গত সপ্তাহে এক হামলায় নিহত হন লারিজানি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ইরান।

বিস্তারিত...

খামেনিকে হত্যা করে ট্রাম্পকে ইতিহাস হয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন নেতানিয়াহু

ইরানের ওপর নজিরবিহীন হামলা শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ একটি ফোনালাপ হয়। এই আলাপেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে এমন এক জটিল যুদ্ধে জড়ানোর পক্ষে চূড়ান্ত যুক্তি দেন, যার ঘোরবিরোধী ছিলেন স্বয়ং ট্রাম্প।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪