| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

যুদ্ধ শুরুর পর থেকে গত ১৪ দিনে ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান বাহিনীর ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বিস্তারিত...

কুদস দিবসে ইরান–হিজবুল্লাহর সমন্বিত হামলার দাবি

কুদস দিবস উপলক্ষে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক এই হামলায় শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার আলো দেখা যায় এবং শহরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে মেরিন ইউনিট পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট (এমইইউ) মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ বিষয়ে অবগত তিনজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছেন। সামরিক সূত্র জানায়, দ্রুত প্রতিক্রিয়াশীল এই ইউনিটটিতে সাধারণত প্রায় ২,৫০০ মেরিন ও নৌসেনা সদস্য থাকে। তবে ইউনিটটি ঠিক কোন মিশনে অংশ নেবে বা মধ্যপ্রাচ্যের কোন এলাকায় মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিস্তারিত...

ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ কয়েকজন উচ্চপদস্থ ইরানি নেতার তথ্যদাতাকে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নেতাদের তারা সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছে।

বিস্তারিত...

ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি আহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের সামরিক ও নাগরিক উভয় ক্ষেত্রেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনাদোলু এজেন্সির শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৯৭৫ জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বাড়তি নির্ভুলতা, চীনা বিডো ব্যবহারের জল্পনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকদের একাংশের ধারণা, ইরান হয়তো চীনের উন্নত স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থা বিডো নেভিগেশন স্যাটেলাইট সিসটেম ব্যবহার করছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান।

বিস্তারিত...

হেগসেথের হুঁশিয়ারি: আজ রাতে ইরানে সর্বোচ্চ পর্যায়ের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজ রাত ইরানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে। শুক্রবার(১৩ মার্চ) আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। হেগসেথ বলেন, ইরান ও তেহরানের আকাশে আজ আমেরিকার সর্বোচ্চসংখ্যক হামলা চালানো হবে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইতিমধ্যেই ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে চালানো হামলার ধারাবাহিক অংশ।

বিস্তারিত...

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুল ও অন্যান্য এলাকায় পাকিস্তান পরিচালিত বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ

বিস্তারিত...

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ? পাল্টাপাল্টি দাবি ওয়াশিংটন-তেহরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

বাংলাদেশ-ভারতসহ ৬০ বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদনের অভিযোগে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ৬০টি প্রধান বাণিজ্য অংশীদারের

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাইয়ের হতে পারে ৪০০ বছরের বেশি কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতি, স্বাস্থ্যসেবায় প্রতারণা, অর্থ পাচার ও কর ফাঁকিসহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই।

বিস্তারিত...

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা।

বিস্তারিত...

ইরানি নেতাদের হত্যা করা ‘সম্মানজনক’ কাজ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষমতাসীন শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা “খুবই সম্মানজনক” কাজ। শুক্রবার তিনি নিজের

বিস্তারিত...

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত

পশ্চিম ইরাকে মার্কিন KC-135 জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ছয়জনের মধ্যে চারজন ক্রু নিহত হয়েছেন।

বিস্তারিত...

রাশিয়া ও ইরান বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে: ব্রিটিশ পররাষ্ট্র সচিব

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপার বলেছেন, রাশিয়া ও ইরান যৌথভাবে এমন পদক্ষেপ নিচ্ছে যা বিশ্ব অর্থনীতিকে ‘ছিনতাই’ করার চেষ্টা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪