ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া তিনটি শর্ত হলো- ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।’মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।
ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে-কিছুক্ষণ আগে’ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্প্রতি কংগ্রেসের আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
ইরাকের জলসীমায় অবস্থিত দুটি ট্যাংকার জাহাজে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান। হামলার কারণে দুই জাহাজে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। যদিও ট্যাংকার দুটি ইরাকের জলসীমায় অবস্থান করছিল, এগুলো অন্য দেশের মালিকানাধীন। বিবিসি, দ্য সানসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, লেবাননের বিভিন্ন স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়। রকেট হামলার পরপরই ইসরায়েলের বন্দর নগরী হাইফা, গালিলি অঞ্চল এবং গোলান উপত্যকাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে তিন দফা শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শর্তগুলোর কথা জানান এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আলোচনার কথাও তুলে ধরেন।
ভারতের উত্তর প্রদেশে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা এক নারী অ্যাম্বুলেন্সের ঝাঁকুনির পর আবার শ্বাস নিতে শুরু করেছেন বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৫০ বছর বয়সী বিনীতা শুক্লা পিলিভিট এলাকার বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বেরেইলি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ‘ব্রেন ডেড’ অবস্থায় আছেন।
ইরানে হামলার মতো বড় লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রায় পাঁচ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে হামলার জন্য বড় ধরনের লক্ষ্যবস্তু এখন প্রায় নেই বললেই চলে।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশটির সবচেয়ে দুর্ধর্ষ ও চৌকস কমান্ডো ইউনিট ‘নোপো’-এর ওপর। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা আর জনসম্মুখে আসেননি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে এখন পর্যন্ত ১৩টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি থাই পতাকাবাহী কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত তেল ছাড়ার পরিকল্পনা