প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাবা’।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার তার ফেসবুক পোস্টে প্রকাশ করলেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান। নাটকের একই ধাঁচের গল্প ও চরিত্রে আটকে পড়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার এক পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, আগামী মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আসে তাহলে তিনি আর অভিনয় করবেন না।
ওপার বাংলার সিনেমা ও টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। দিনে দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলছেন, বাহ্যিক পরিবর্তনও ঘটেছে তার। দর্শকদের কাছে যেন একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সবসময় সতর্ক থাকছেন এই অভিনেত্রী।
বলিউডে কৌশলী সিদ্ধান্ত নিয়েই এগোচ্ছেন মানুশি ছিল্লার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না— তার মা বেঁচে নেই। অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বপ্ন ও সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির মূল চরিত্র দীপা—নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া এক তরুণী, যাকে পরিবারের চাপে ইংল্যান্ডপ্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাঙ্ক কলে বিয়ে করতে হয়। ভাগ্যের অজানা পথে লন্ডনে গিয়ে দীপা কি একা সামলাতে পারবে কঠিন বাস্তবতা—এই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।
টালিউডের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে ইতোমধ্যেই অর্জন করেছেন সাফল্য। শত কাজের মাঝেও এক মুহূর্ত বাবাকে ভুলে থাকতে পারেন না এই পরিচালক। বাবার জন্মদিনে আবেগঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন সৃজিত।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী মোহিনী। কাজ করেছেন অসংখ্য দক্ষিণী সিনেমা-ড্রামায়। কিন্তু ১৯৯৪ সালে তার ‘কানমানি’ নামের একটি ড্রামার শুটিংয়ের সময় তাকে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। যার ফলে নিজেকে ধরে রাখতে না পেরে রীতিমতো কেঁদে দেন অভিনেত্রী।
আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে প্রকাশিত এর টিজার নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং।
২০১৭ সালে চোখধাঁধানো আয়োজনে বিয়ে সারেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য।
প্রেমিকার খোলস থেকে বেরিয়ে ভিন্ন রকম চরিত্রে হাজির হয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার ‘ধূমকেতু’, ‘গৃহপ্রবেশ’ দিয়ে এখনো আলোচনায় অভিনেত্রী।