ছাদ থেকে পড়ে মারা গেছেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন চীনের তরুণ এ সুপারস্টার। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা। ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ তদন্তে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।
নায়িকাদের চেহারা দেখে কেউ ঈর্ষা করেন, কেউ আবার করে আক্ষেপ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত্নে থাকে তাদের। যদিও এমন ত্বক, নির্মেদ টানটান শরীর পেতে অনেক কিছুই ত্যাগ করতে হয়।
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না।
মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামিরা খান মাহি। ছোট পর্দার এই অভিনেত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এমন অনুভূতি প্রকাশ করেন। মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কো
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। মুম্বাইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা চলতে বাধা নেই।
বাংলাদেশের গ্ল্যামার ও সৌন্দর্য প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার। দীর্ঘ ৭ বছর পর আবারও আয়োজনটি ফিরেছে নতুন রূপে। এই সিজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি সুন্দরী প্রতিযোগী। আয়োজকরা বলছেন, লাক্স সুপারস্টারের ইতিহাসে এটি সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি।
অনেকদিন ধরেই কানাডা ভ্রমণের ইচ্ছা ছিল আমার। কোনো শুটিংয়ে নয়, সম্প্রতি ব্যক্তিগত সফরে এবারে দেশটিতে যাওয়ার হয়েছে। সেখানকার মনোরম প্রকৃতি, বিশাল জলপ্রপাত আর সাজানো-গোছানো নগর জীবন আমাকে মুগ্ধ করেছে।
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই যেন চড়ছে উষ্ণতার পারদ।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অসংখ্য নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। দুর্দান্ত অভিনয় করলেও গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তারও নাম উঠে আসে। বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ উঠেছিল তখন। এ নিয়ে তখন একদমই চুপ ছিলেন সাফা কবির।
দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে আড়ালে নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছিল না। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি।
ঐতিহাসিক কাহিনির গণ্ডি পেরিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি নিজের নতুন ছবি দেবী চৌধুরাণী নিয়ে খোলামেলা কথা বলেছেন। নারীশক্তির এক অনন্য প্রতীক হয়ে পর্দায় হাজির হতে চলেছেন শ্রাবন্তী, আর এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
ওপার বাংলার অভিনেত্রী আভেরী সিংহ রায়। তিনি 'ভুতু', 'কৃষ্ণকলি'র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার ফিরছেন ছোটপর্দায়। ‘অলক্ষী ইন গোয়া’ এবং ‘আমার বস’-এর মতো বড় পর্দার সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।