মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার প্রশাসন পাকিস্তানের সাথে একটি চুক্তি করেছে, যার অধীনে উভয় দেশ ইসলামাবাদের তেল মজুদ উন্নয়নে একসাথে কাজ করবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে তৃতীয় জি৭ দেশ হিসেবে কানাডার পক্ষ থেকে এমন ঘোষণা এলো।কার্নি বলেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক সংস্কারের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে হামাসকে বাদ দিয়ে আগামী বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্থ মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার (৩০ জুলাই) সৌদির সহায়তা নিয়ে সাতটি ট্রাক গাজায় প্রবেশ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক "এবং একটি জরিমানা" আরোপের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর, ভারত সরকার এই বক্তব্যের বিষয়ে অবগত হয়েছে এবং এর প্রভাব অধ্যয়ন করছে বলে জানিয়েছে।
জাপানের তাম্বা শহরে বুধবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, এটি দেশটিতে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা।
রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি পরিস্থিতি সৃষ্টি হয়েছে— তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। এখনও জাপানের উত্তর ও পূর্ব উপকূলসহ বিভিন্ন এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়ছে। তবে এসব ঢেউয়ের উচ্চতা ২–৩ ফুটের বেশি নয়।
রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এমত অবস্থায় দেশটির দূর-পূর্বাঞ্চলের সাখালিন অঞ্চলের কর্তৃপক্ষ উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে, কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’
রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় এবং উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ন্যুরেমবার্গের একটি চিড়িয়াখানায় জায়গা সংকটের কারণে ১২টি সুস্থ গিনিয়া বেবুন বানরকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় পরে তাদের মৃতদেহ চিড়িয়াখানার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে।
আজও রাজধানী ঢাকার বায়ুর মান সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, সহনীয় থাকলেও বাতাসে ক্ষতিকর কণার মাত্রা গতকালের তুলনায় কিছুটা বেশি রয়েছে।
ভারতের বিমান নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ডিরেক্টরেট অব এয়ারওয়ার্থিনেস (ডিএডব্লিউ), যাদের দায়িত্ব বিমানের কারিগরি ত্রুটি পর্যবেক্ষণ ও নিয়মিত নজরদারি করা। এরকম একটি গুরুত্বপূর্ণ শাখায় অনুমোদিত কর্মী পদের অর্ধেক খালি এবং অবহেলিত অবস্থায় রয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর অধীনস্থ ডিরেক্টরেট অব এয়ারওয়ার্থিনেস মূলত বিমানগুলোর উড়তে উপযুক্ত অবস্থান নিশ্চিত করার জন্য গঠিত।
রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে রান্না করার গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ড রাজ্যের ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসটির পিছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিন নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না-হলে রাশিয়ার ওপর কড়া শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি।