উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সহায়তা করেছে কি না, কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কি না—তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। বিষয়টি সম্পর্কে অবগত চারজন রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে হামলায় নিখুঁত লক্ষ্যভেদ, কার্যকারিতা এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তাকে সম্ভাব্য ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের আগে সবার জন্য বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। এর মধ্য দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে এমন নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথ পেতে পারে।
নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির সম্মিলিত দায়িত্ব।
ভারতের যুবনেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলনের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিপুলসংখ্যক সমর্থক আহত হওয়ার পর তারা আর সংসদ অভিমুখে মিছিল করবে না বলে জানিয়েছে।
ভারতের সিকিমের নামচি জেলায় নির্মাণাধীন একটি টানেলে মিথেন গ্যাসের বিস্ফোরণ ও ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর টানেলের ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হলেও বাকিরা এখনো ভেতরে আটকা রয়েছেন। তাদের জীবিত উদ্ধার করতে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম আজ সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আহ্বান পাবেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন বার্নহাম।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। গত কয়েক দিনে ইসরো থেকে শতাধিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ একসঙ্গে পদত্যাগ করেছেন। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক বিশিষ্ট বিজ্ঞানী, যারা গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি অনুযায়ী ইরানে হামলার পর একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণ থেকে ধোঁয়া উড়ছে; ১৭ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া দৃশ্য। ছবি: রয়টার্স
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছেন শহরটির মেয়র জোহরান মামদানি। শনিবার 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
ফিলিস্তিনি বন্দিদের চারপাশ থেকে ঘিরে রাখার জন্য কুমির-বেষ্টিত একটি বিশেষ বন্দিশালা বা কারাগার নির্মাণের বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। এই লক্ষ্যে নীল নদের কুমিরকে দেওয়া বিশেষ সংরক্ষিত প্রাণীর মর্যাদা বা আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার এ হামলা চালানো হয়।মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ প্রধান টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের তীব্র সমালোচনা করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।