চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।
রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।
বগুড়ার সারিয়াকান্দি সোনতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’- এমনি একটি চিরকুট পাওয়া গেছে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখড় এলাকায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার হওয়া সেই বাড়ি থেকে।
বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বহুল আলোচিত আসামী মোঃ শাকিল মাহমুদ (৪২) কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে
সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে যমুনা সেতু হয়ে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যান চলাচল শুরু হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এবার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারো ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার(১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওই ১৩ জনকে ঠেলে পাঠান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।