| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ২১:০৩:৩৯:অপরাহ্ন  |  ৬৯৭ বার পঠিত
কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

স্টাফ রিপোর্টার: দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক অভিনেতার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে সমস্যা হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’

জানা যায়, সেই অভিনেতা হলেন টালিউডের জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায়। এই অভিনেতাকে নিয়ে জয়া আহসান বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’

‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব বেশ দৃঢ়।

সাক্ষাৎকারে আবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করে জয়া বলেন, ‘আবীর একজন নির্ঝঞ্ঝাট ও ভদ্র মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সুন্দরভাবে সামলে চলেন। সেই বন্ধুত্বই এত গভীর হয়েছে যে, রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় চরিত্রের আবেগে ঢুকতে কখনো কখনো বেগ পেতে হয়।’

এদিকে একই আড্ডায় প্রেমের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জয়া আহসান। তার কথায়, ‘পরকীয়া-আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’

অন্যদিকে ২০২৩ সালে কলকাতায় মুক্তি পায় কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’। সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায়। তিন বছর পর সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।  

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪